ট্রায়াল’ রানে থাকা নদীয়ার দুটি কৃষক স্পেশাল ট্রেনের শুভ সূচনা

‌ মলয়দে নদীয়া :-
গত কয়েক মাস আগে রানাঘাটের লোকসভার সাংসদ জগন্নাথ সরকার রেল দপ্তরে একটি চিঠি করেছিলেন কৃষকদের জন্য “কৃষক স্পেশাল” ট্রেন চালু করার জন‍্য । সংসদের কথা অনুযায়ী তার এই দাবি মেনেই রেলের পক্ষ থেকে সাড়া মেলায় বিগত বেশ কিছুদিন যাবৎ শান্তিপুর এবং গেদে স্টেশন থেকে দুটি ট্রেন ট্রায়াল’ রানে চলছিল । অবশেষে পাকাপাকিভাবে বাস্তবায়িত হলো আজ। আজ তা আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো ভারত বাংলাদেশ সীমান্ত গেদে স্টেশন থেকে । এদিন কৃষক স্পেশাল ট্রেন এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের উচ্চ পদস্থ অফিসার সুরেন্দ্র প্রতাপ সিং ( ডি আর এম) তা ছারাও রেলের একাধিক আধিকারিক। এবং উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার । রেল সূত্রে খবর, আজ আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা হলো কয়েকদিনের মধ্যেই কৃষক পেশাল ট্রেন পুরোপুরি ভাবে চালু হবে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন , কৃষকদের পক্ষ থেকে আমাকে একটি লিখিত দাবি জানিয়েছিলেন , তাদের এই কাঁচামাল লোকাল ট্রেনে ভ্যানডার বগিতে নিয়ে যেতে সমস্যা হতো । তাই কৃষকদের কথা ভেবে রেল দপ্তরে কৃষকদের সমস্যার কথা একটি চিঠি জানিয়েছিলাম । রেলের পক্ষ থেকে তার সাড়া মেলায় , আজ তারই শুভ সূচনা করা হলো।
বিকেল তিনটে নাগাদ শান্তিপুর রেলওয়ে স্টেশন থেকে একইভাবে উদ্বোধন হবে অপর একটি ট্রেনের।