বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার প্রচার শুরু হতে চলেছে রেশন উপভোক্তার বাড়ি বাড়ি

 

মলয় দে নদীয়া:- সারাদেশে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার প্রচার শুরু হয়েছে, আমাদের রাজ্যেও আনুষ্ঠানিকভাবে গত 25 শে আগস্ট চালু হয়েছে।
আজ সে বিষয়ে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা কৃষ্ণনগর বিজেপি কার্যালয়য়ে সে বিষয়ে সবিস্তারে বর্ণনা করলেন জেলা নেতৃত্ব কনভেনার প্রতুল বিশ্বাস, সাধারণ সম্পাদিকা অপর্ণা নন্দি, জেলা যুব মোর্চা সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ উপস্থিত ছিলেন এই সম্মেলনে। তারা বলেন করোনার সংকটময় পরিস্থিতিতে কর্মহীন পরিবারের সহযোগিতায় সারাদেশের মতো এ রাজ্যেও, নিয়মিত দুকেজি চাল এবং তিন কেজি গম দিয়ে চলেছেন সাপ্তাহিক ভিত্তিতে, অথচ এরাজ‍্যে কেন্দ্র সরকারের বদলে রাজ্য সরকারের নামে প্রচারিত হচ্ছে তা, শুধু তাই নয় প্রধানমন্ত্রী সম্পর্কে নানান কটুক্তিতে বি সময় করে তুলছে রাজ্যবাসীর সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক। প্রত্যেক নাগরিক যে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তাও ভুলিয়েছে রাজনৈতিক সংকীর্ণতায়।
তাই আমরা গণ প্রচার করে তুলবো এ রাজ্যে। কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত সকল সুবিধা সম্বলিত একটি পুস্তিকা এবং প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত একটি উপহার স্বরূপ প্রতিটা বাড়িতে পৌছাবো আমরা। এবং এই কর্মসূচি চলবে আগামী দেওয়ালি পর্যন্ত।