মলয় দে নদীয়া:- নদীয়ার কল্যাণী গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক ঘোষ এর হাত ধরে আজ বিজেপির এস সি সেলের সভাপতি বিট্টু গাইন সহ একাধিক বিজেপি কর্মী যোগদান করলেন তৃনমূলে। বিধানসভা নির্বাচনের পর থেকেই একাধিক জায়গায় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে কর্মী-সমর্থকরা যোগদান করতে দেখা গেলো তৃণমূলে। যোগদানের পর বিট্টু গায়েন বলেন – মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শ ও নীতি কে ভালো লেগেছে এবং রাজ্যের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতেই তৃণমূলে যোগদান।

