মলয় দে নদীয়া :- নদীয়ার উত্তরের তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহা পদ পাওয়ার পর দলের মঙ্গলার্থে তার চিন্তাভাবনা প্রকাশিত হয় আজ। প্রসঙ্গত বলাবাহুল্য কর্মীদের স্বাধীনতা প্রদান এবং পরামর্শদাতা হিসেবে মান্যতা দিলেন তিনি । তিনি তার প্রধান কর্মসূচি হিসেবে কমপ্লেন বক্স এর উদ্বোধন করলেন। এই কমপ্লেন বক্সে যে কোন সাধারণ মানুষ দলীয় নেতা-কর্মীর বিষয়ে এবং কর্মী তার নেতৃত্ব সম্পর্কে অভিযোগ জানাতে পারেন, তা সরাসরি পর্যবেক্ষণ করবেন জয়ন্ত সাহা নিজে। তিনি আরো বলেন যদি তার নিজের বিপক্ষে কোনো অভিযোগ থাকে সেটাও কমপ্লেন বক্স জমা করতে পারেন। অবশ্যই নাম প্রকাশ করা হবে না একটুকু আশ্বাস দেন তিনি। এখন দেখার এই কমপ্লেন বক্স এর প্রচেষ্টা কতদূর সাফল্যমন্ডিত হয় এবং দলের ভেতরে কতটা দুর্নীতি কমানো সম্ভব পর হবে জয়ন্ত সাহার কাছে।

