তেহট্ট 2 ব্লকের বড় নলদহ গ্রামের তিনটি পাড়া অতিবৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়লো। এর ফলে সাহেব নগর গ্রাম পঞ্চায়েতের বড় নলদহ গ্রামের প্রায় আড়াই শো পরিবার জলমগ্ন হয়।তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করে নি।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,এলাকার যে রাস্তা আছে তা চলাচলের অনুপুযুক্ত।রাস্তা খানাখন্দে ভরা।এই রাস্তার পাশে নেই কোন নিকাশি ব্যবস্থা। বৃষ্টি হওয়ার ফলে সেই খানাখন্দ ভরা রাস্তায় কোথাও এক হাঁটু কোথাও মাঝা জল জমে থাকে।শুধু এ বছর না প্রতি বছর এই সমস্যার সম্মুখীন হয় বাসিন্দারা।তারা স্থানীয় পঞ্চায়েতকে এই জল যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আবেদন করলেও এখনো পর্যন্ত কোন সুরাহা হয় নি।এলাকার বাসিন্দারা। বলেন এই রাস্তা তাদের একমাত্র রাস্তা।এই রাস্তা দিয়ে তাদের হাসপাতাল,বাজার ব্যাংক পোস্ট অফিস থানা ব্লক অফিস সহ সব জায়গায় যেতে হয়।এই রাস্তায় জল জমে থাকায় যাতায়াতের সমস্যা হচ্ছে।এলাকার বাসিন্দা আনোয়ারা মন্ডল বলেন, 2000সালের বন্যায় এই রাস্তা খারাপ হয়েছে।তারপর থেকে এই রাস্তা ঠিক করা হয় নি আমাদের বাড়ি থেকে নেমেই এক কোমর জল।এর ফলে আমাদের এই এলাকায় কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়ি।ছোট ছোট ছেলে মেয়েদের বাড়িতে সাবধানে রাখতে হয়।আমাদের ছেলে মেয়েরা প্রাইভেট পড়তে যেতে সমস্যায় পরে।আমরা এই সমস্যা সমাধানে অনেক বার গ্রাম পঞ্চায়েত কে জানিয়েছি। পঞ্চায়েত সমাধানের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত এই জল যন্ত্রনা থেকে মুক্তি পায় নি।তিনি আরো বলেন,একে করোনা আমাদের স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছে ।তারপরে এই জমা জলে যে ভাবে মশার বংশ বৃদ্ধি হচ্ছে তাতে ডেঙ্গু ম্যালেরিয়া রোগের ভয় পাচ্ছি।এই জল যন্ত্রনা থেকে রেহাই পাওয়ার জন্য আবেদন করেছি।এরপরে যদি এই সমস্যার সমাধান না হয় তবে আরো বৃহত্তর আন্দোলনে যাবো।

