মলয় দে নদিয়া : মায়াপুর ইস্কনে যাকজমক করে উৎযাপন হলো কৃষ্ণের জন্মাষ্ঠমী।এই দিন সকাল থেকেই শুরু হয় শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী অনুষ্ঠান । নানা রকম অনুষ্ঠানে মধ্য দিয়ে পালিত হলো এই জন্মাষ্ঠমী । প্রতিবছর ভক্তদের ঢল দেখা গেলেও এবছর দেশ বিদেশ থেকে আসতে পারেনি ভক্তরা । প্রথা মেনেই ঐ দিন রাত ১০ টা থেকে শুরু হয় শ্রীকৃষ্ণের স্নান এবং তা শেষ হয় রাত ১২ টায় ।

