নদীয়ার পলাশীপাড়ায় পারিবারিক জমি বিবাদে ভাইয়ে ভাইয়ে কোপাকুপি

মলয় দে নদীয়া:- জায়গা জমি নিয়ে পারিবারিক অশান্তিতে ভাইয়ে ভাইয়ে কোপাকুপি। ঘটনাটি ঘটেছে নদীয়ার পলাশীপাড়া বিধানসভার অভয়নগরে। গতকাল রাতে পুরানো একটি বিবাদে জায়গা নিয়ে বচসাকে কেন্দ্র করে কোপাকুপি হয়। মহিদুল মন্ডল এর দাদা বাদশা মন্ডল তার স্ত্রী ও দুই ছেলে আরিফুল ও সুরজ হাঁসুয়ার কোপ দেয় সাবানা মন্ডল কে ও মহীদুল মন্ডলকে। মাথায় কোপ লাগে মহিদুলের ও তার স্ত্রীর সারা শরীরে। তারা গুরুতর ভাবে আহত হন তাদের পরিবারের লোকজন ও স্থানীয়রা বেথুয়াডহরী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেধ। চিকিৎসক তাদের শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন । কি বললেন শাবানা মন্ডল ও মহিদুল মন্ডল তার পরিবার আমরা শুনেনি তাদের কাছে এ ব‍্যাপারে তারা থানায় অভিযোগ করবেন বলে জানান মহীদল ও তার স্ত্রী শাবানা।