নদীয়ার শান্তিপুরে চাষের জমিতে পড়ে থাকা তারে বিদ্যুৎপিষ্ট হয়ে, মৃত্যু কৃষকের, বিদ্যুৎ বিভাগের গাফিলতি কে দায়ী করেছে এলাকাবাসী

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত চাঁদরা গ্রামের 54 বছরের ঊষা রঞ্জন দেবনাথ অন্য আর পাঁচটা সাধারণ দিনের মতই চাষের জমিতে যাচ্ছিলেন সকালে। হঠাৎই তার গোঙানি শব্দে ছুটে আসে চাষের জমির অন্য কৃষকরা। প্রতিবেশীরা লক্ষ্য করেন ইলেকট্রিক তার যত্রতত্র ভাবে ছড়িয়ে রয়েছে মাঠে যাওয়ার প্রধান রাস্তাসংলগ্ন হলুদ চাষের জমিতে। আর তাতেই তরিকাহত হন ঊষারঞ্জন বাবু। প্রতিবেশী অশোক দেবনাথ এবং পুত্র মিঠুন দেবনাথ দাবি করেন বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে এই দুর্ঘটনা। এর আগেও গ্রামে একাধিক জায়গায় তার পড়ে থাকতে দেখা গিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্য এখনো পর্যন্ত তাদের কোনো প্রতিনিধি এসে দেখে যান নি, এলাকাবাসী বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে মৃতদেহ উদ্ধার করে। থানায় লিখিত অভিযোগ এর মাধ্যমে চরম গাফিলতির শাস্তির দাবি করি, আগামীতে যেন প্রাণ এভাবে চলে না যায়।