নদীয়ার কল্যাণীতে মধ্যস্থতা কেন্দ্র চালু হলো আজ

মলয় দে নদীয়া:- নদীয়ার কল্যাণী আদালতে আজ প্রাক মামলা মধ্যস্থতা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রাজ্য আইনি পরিষেবা সংস্থা আয়োজিত এই কেন্দ্রের মাধ্যমে বিবাহ সংক্রান্ত বিষয়গুলি আপোষে মীমাংসা করার ব্যবস্থা করা হবে। আজ এই কেন্দ্রের উদ্বোধন করে কল্যাণী মহকুমা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান আশুতোষ সরকার বলেন, বধূ নির্যাতন বা বধু হত্যা সংক্রান্ত বিষয়গুলি মামলায় রূপান্তরিত হওয়ার আগে তা নিষ্পত্তির জন্য এই কেন্দ্র চালু করা হয়েছে।