শান্তিপুর শহরের প্রধান রাস্তার p.w.d . এক্তিয়ারভুক্ত জায়গা ঘিরে নেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ এলাকাবাসীর

মলয় দে নদীয়া ঃ- নদীয়ার শান্তিপুর শহরের এনএস রোড ন্যাশনাল হাইওয়ের সাথে সমন্বয়কারী মূল একমাত্র প্রধান রাস্তা।ওই রাস্তা থেকে শান্তিপুর বিবাদিনগর এলাকায় ঢোকার মুখে জয়ন্ত দেবনাথ এর বাড়ি। এলাকাবাসীর অভিযোগ,জয়ন্ত বাবু এর আগেও পৌরসভার ড্রেন নিজের বাড়ির মধ্যে রেখে সীমানা দিয়েছিলেন অস্থায়ীভাবে । এবার সেই সীমানা পাকাপাকি করতে প্রাচীর নির্মাণ এবং গেট নির্মাণের প্রস্তুতি নিলে বাধে বচসা। জয়ন্ত বাবু জানান অনেকেই p.w.d. জায়গায় ব্যবহার করে, এক্ষেত্রে অন্যায় কিছু নয়! এলাকাবাসীর দাবী ব্যবহার করা এবং স্থায়ীভাবে নির্মাণ কার্যের মধ্যে পার্থক্য অনেক। ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী, ঘটনাস্থলে শান্তিপুর পৌর প্রশাসক মন্ডলীর সদস্য যতন সরকার এসে পৌঁছান। এ বিষয়ে পৌরসভা p.w.d. সাথে কথা বলা পর্যন্ত কাজ বন্ধ থাকার নির্দেশ দেন তিনি। এলাকাবাসী যতন বাবুর কোথায় আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেয়, তবে p.w.d. কে লিখিত অভিযোগ জানান এলাকাবাসী।