মলয় দে নদীয়া :- রানাঘাট জেলা পুলিশ অন্তর্গত বিভিন্ন থানায় প্রশাসনিক স্তরে রদবদল।এবং আজ শনিবার এই কার্যকরী হতে চলেছে তা।শান্তিপুর থানার ওসি সুমন দাস, দায়িত্ব নিতে চলেছেন গাংনাপুর থানার, অন্যদিকে গাগনাপুর থানার বিদায়ী ওসি মুকুন্দ চক্রবর্তী দায়িত্ব নিতে চলেছেন হাঁসখালি থানার।শান্তিপুর থানায় আসেন আউটপোস্ট ইনচার্জ লাল্টু ঘোষ। বগুলায় তার স্থানে স্থলাভিষিক্ত হচ্ছেন, চাকদা থানার প্রবীর ঘোষ।এ বাদেও শান্তিপুর থানার সেকেন্ড অফিসার সুজিত চক্রবর্তী বদলি হয়ে যাচ্ছেন হরিণঘাটা থানায়। কল্যাণী থানা থেকে অভিক মুখার্জি , এবং চাকদহ থানা থেকে বিজয় কুমার সোনার সাব ইন্সপেক্টর হিসেবে যোগ দিচ্ছেন শান্তিপুর থানায়।

