মলয় দে নদীয়া :-সম্প্রতি টানা তিনদিনের বৃষ্টি এবং বাঁধ থেকে জল ছাড়ার ফলে নদীয়ার বেশ কিছু অংশ প্লাবিত হয়েছে। ফেঁপে ফুলে ওঠা নদী ফুঁসছে । যখন-তখন গৃহহীন হয়ে যাওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষ। দীগর্ভে জলের স্রোতের গতিবেগে পাড়ের মাটি ভেঙে ক্ষতিগ্রস্ত বিপুল পরিমানের চাষের জমি, ঘরবাড়ি। কল্যাণী বিধানসভার অন্তর্গত চাঁদুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সান্যাল চর গ্রামে এরকম করুণ দুর্দশা গঙ্গা ভাঙ্গন পরিদর্শন করলেন বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায়। এলাকাবাসীর সাথে কথা বলে, সাময়িক কিছু দানের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন তিনি।গঙ্গার ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলে, খোঁজখবর নেন তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ, এবং তার একটি তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয় সরকারের তরফে ক্ষতিপূরণ দাবি জন্য পাঠাবেন বলে জানান তিনি। এ বাদেও ওই এলাকার বিধায়ক ঘনিষ্ঠ বেশকিছু কর্মীদের মাধ্যমে ভাঙ্গন কবলিত এলাকায় 24 ঘন্টা নজরদারির ব্যবস্থা করেন তিনি। তিনি জানান যুদ্ধকালীন তৎপরতায় সাথে, দলীয় কর্মী সমর্থকরা তাদের পাশে থাকার ব্যবস্থা করেছি আপাতত।

