মলয় দে, নদিয়া:- রক্তদান জীবন দান। এছাড়াও আজ বিশ্ব বন্ধুত্ব দিবস। আর সেই উপলক্ষে নবদ্বীপ টাউন ক্লাবের পরিচালনায় আনন্দময়ী মহিলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে নবদ্বীপ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যগুনাথ তলা এলাকায় নবদ্বীপ টাউন ক্লাব ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, এছাড়া উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার চেয়ারপার্সন বিমান কৃষ্ণ সাহা সহ নবদ্বীপ টাউন ক্লাবের সকল সদস্যবৃন্দ। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা এদিনের এই রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করলেন। এদিনের এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় ৫০ জন রক্তদাতা রক্ত দান করলেন।

