নদিয়ার নবদ্বীপে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আলু বোঝাই একটি লরি

মলয় দে, নদীয়া:- রবিবার সকালে বর্ধমান থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আলুবোঝাই ছয় চাকার একটি লরি। তবে লরিটি উল্টে যাওয়াতে কোনো হতাহতের খবর নেই। এই দুর্ঘটনায় সামান্য আঘাত পায় গাড়িচালক। খবর পেয়েই ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ এসে ঘটনাটি কিভাবে ঘটলো তাঁর নিয়ে তদন্ত শুরু করেছে। ওই লরি চালক বলেন, বর্ধমান থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে হঠাৎই গাড়ির স্টিয়ারিং কেটে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নেমে যায় বলে জানান।