হাড্ডাহাড্ডি লড়াই দুই ষাড়ের মধ্যে, ড্রেনে পড়ে হার স্বীকার বয়স্ক ষাড়ের

মলয় দে নদীয়া :- নিছকই খেলার ছলে! নাকি এলাকা দখলের লড়াই, আর তাও যদি না হয় তবে আদি নব্যর লড়াই হতে পারে!
আজ সন্ধ্যে ছটা নাগাদ শান্তিপুর 4 নম্বর ওয়ার্ডের বড় গোস্বামী পাড়া রথের এর সামনে হঠাৎই এক বয়স্ক ষাড় এবং যুব ষাড়ের মধ্যে হঠাৎই বেধে যায় গুতাগুতি। জল ছিটিয়ে ,লাঠি নিয়ে তাড়া করে কিছুতেই তাদের লড়াই থামাতে পারেনা এলাকাবাসী, তাদের গর্জনে এবং ধেয়ে আসা দেখে পথচলতি অনেকেই পড়ে চরম ভোগান্তিতে। অনেকে ঘুরপথে পৌঁছায় গন্তব্যে। হঠাৎই রাস্তার পাশে একটি ড্রেনে পড়ে যায় বয়ষ্ক ষাড়টি। অল্পবয়স্ক ষাড়টিকে তাড়িয়ে বয়স্ক ষাড়টি কে অনেক চেষ্টার পরেও তুলতে সক্ষম হয়নি এলাকাবাসী। এরপর স্থানীয় এলাকাবাসী ফোন করে অগ্নি নির্বাপন কেন্দ্রে। সেখান থেকে তাদের প্রতিনিধি দল এসে স্থানীয় ছেলেদের সহযোগিতায় মোটা দড়ি দু পায়ে বেঁধে দীর্ঘ আধ ঘন্টার প্রচেষ্টায় অবশেষে তুলতে সক্ষম হয়। তবে গুরুতর চোট কিছু পায়নি বলেই জানান ফায়ার ব্রিগেডের কর্মীরা।