মলয় দে নদীয়া :-আজ রানাঘাটে বিভিন্ন রেশন দোকানে আচমকা অভিযান চালানো হয় ।মুখ্য ভূমিকায় ছিলেন রানাঘাটের মহকুমা শাসক রানা কর্মকার সহ প্রশাসনের কর্মীরা আচমকা রেশানসপে অভিযানে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঠিক মাপ ,গুনগত মান ও কম জিনিস দেওয়া হচ্ছে কিনা তা দেখেন।ক্রেতাদের সাথে কথা বলেন ।এই প্রসঙ্গে রানাঘাটের মহুকুমা শাসক রানা কর্মকার জানালেন, “রানাঘাট অঞ্চলে আগে থেকে কোনরকম জানান না দিয়ে পাঁচটি রেশনের দোকানে, অনুসন্ধানের জন্য গিয়ে দেখলাম সবকিছু মোটামুটি ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, পারস্পরিক দূরত্ব, স্যাম্পেল এবং বস্তার গুণগত মানের সমতা, স্টক এবং মূল্য তালিকা সবটাই ঠিক ঠাক আছে। এমনকি উপভোক্তারাও কোন অভিযোগ জানান নি।

