নদীয়া চাপড়ায় পাট বহনের মজুরি চাইতে গেলে,ছুরিকাহত এক যুবককে! গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি কৃষ্ণনগর জেলা হাসপাতালে

মলয় দে নদীয়া:- সারাদিন পাট বয়ে দেওয়ার পর 100 টাকা মজুরি চাইতে গেলেই বাধে বিপত্তি! সন্ধ্যে ছটা নাগাদ নদীয়া চাপড়া পাথুরিয়ার বাসিন্দা রাজু শেখের পুত্র মুকুল শেখ ছুরিকাহত হলেন পারিশ্রমিকের প্রাপ্য মাত্র 100 টাকা চাইতে গিয়ে! পরিবারের দাবি চাপড়া গাদা পাড়ায় বসবাসকারী কৌসার মন্ডল এর ছেলে হাসিবুল মন্ডল, স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকে সেখানেই মুকুল তার প্রাপ্য টাকা চায়, এই নিয়েই দুএক কোথায় বাধে বচসা প্রথমে সুপরির কোটো ছুড়ে মারে মুকুলকে! এরপরে প্রকাশ্যে বন্দুক উঁচিয়ে, ভয় দেখাতে থাকে। দুজনের মধ্যে বচসা হাতাহাতির মধ্যে হঠাৎই পেটে এবং বুকে ধারালো চাকু দিয়ে আঘাত করে মুকুলকে। রক্তাক্ত মুকুল মাটিতে লুটিয়ে পরে চেঁচাতে থাকলে, গ্রামবাসী তাকে উদ্ধারের জন্য এগিয়ে আসার আগেই ঘাতক ঐ স্থান পরিত্যাগ করে। এলাকার মানুষজন মুকুলকে রক্তাক্ত অবস্থায় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভর্তি করে। মুকুল শেখের বাবা রাজু সেখ চাপড়া থানায় ছেলের বিচারের জন্য লিখিত অভিযোগ জমা করে। যদিও এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি ।