মলয় দে নদীয়া:- আজ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কুরবানীর ঈদ। সকাল থেকে চলছে বিভিন্ন জায়গায় নামাজ পাঠ। করোনা আবহে সরকারি বিধি নিষেধ কে মান্যতা দিয়ে নদিয়ার শিমুরালি নরপতি পাড়াতে বিভিন্ন মসজিদে মসজিদে নামাজ চলছে, একই সন্ধিক্ষণে সরকারি নির্দেশে 50 জন কে নিয়ে নরপতি পাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির সম্মুখে ও নামাজ পড়লো ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন।

