মলয় দে নদীয়া :-মার্কশিট সার্টিফিকেট এডমিট একই সাথে এই প্রথম বার! মাধ্যমিকের ফল প্রকাশিত হলো আজ। মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক ঘোষিত বিভিন্ন ওয়েবসাইটে সকাল থেকেই প্রকাশিত হলেও, বিভিন্ন বিদ্যালয়ের মূল ফটকের সামনে দাঁড়িয়ে অভিভাবকরা অপেক্ষায় সাত সকাল থেকেই! ছাত্র-ছাত্রী নয়, শুধুমাত্র অভিভাবকদের হাতেই দেওয়া হবে মার্কশিট সার্টিফিকেট এবং এডমিট, এমনটাই জানা গেছে বিভিন্ন বিদ্যালয় মারফৎ। 100% উত্তীর্ণ হওয়ায় ছাত্র-ছাত্রীর একাংশ খুশি হলেও, পরিস্থিতি অনুযায়ী মেনে নিতে হচ্ছে তবে সঠিক প্রতিভার মূল্যায়ন হলো না। অন্যদিকে একইভাবে কিছু অংশের অভিভাবক দের মত, অন্তত সার্টিফিকেটটা তো পাওয়া গেল! তবে সচেতন অভিভাবক দের বক্তব্য “মুড়ি মিছরি একই দর”। তবে নবম শ্রেণীর রেজাল্ট এবং দশম শ্রেণীর প্রজেক্ট এর উপর ভিত্তি করে, চূড়ান্ত ফলাফল নির্ধারণ করার ফলে অতীতের বিভিন্ন বিদ্যালয় ভালো ফল করা, বিদ্যালয় গুলি অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে আবার সেই রকম পিছিয়ে থাকা স্কুলগুলো এগিয়ে এসেছে নাম্বারের ভিত্তিতে। বেশকিছু বিদ্যালয়ে পারস্পরিক দূরত্ব বজায় না রেখেই মার্কশীট এডমিট সার্টিফিকেট পাওয়ার হুড়োহুড়ি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এ প্রসঙ্গে সাধারণ অভিভাবক দের মন্তব্য, বিদ্যালয় কর্তৃপক্ষ গাফিলতি, অন্যদিকে বিদ্যালয় এর তরফ থেকে জানানো হয় অসচেতন অভিভাবক হলে আমাদের কি করার আছে?

