নদীয়ার পায়রাডাঙ্গায় রেড ভলেন্টিয়ার দের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের জন্য মক টেস্টের ব্যবস্থা

মলয় দে নদীয়া:-জয়েন্ট এন্ট্রান্স বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্ভব হলেও মাধ্যমিক উচ্চমাধ্যমিকের দরজা বন্ধ বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে! নিরুৎসাহী ছাত্র-ছাত্রী হোক বা কষ্টার্জিত অর্থের শেষ সম্বল টুকু দিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করা অভিভাবকরা প্রত্যেকেই অখুশি! অনলাইনে পড়াশোনার ব্যবস্থা থাকলেও, নেটওয়ার্কের কারনেই হোক বা আর্থিক কারণে মোবাইল যোগাড় করতে না পারা ছাত্র-ছাত্রীরা সারাবছর বঞ্চিত তাদের প্রাপ্য শিক্ষা থেকে। আর সে ব্যাথায় হৃদয় বিদীর্ণ করেছে রেড ভলেন্টিয়ার দের ।এদিন নদিয়ার পায়রাডাঙার রেড ভলেন্টিয়ার্স এর পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নেওয়া হলো মক টেস্ট। এই মক টেস্ট নেওয়ায় খুশি পরীক্ষার্থীর পরিবার ও পরীক্ষার্থীরা। রেড ভলেন্টিয়ার্স এর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল। পরীক্ষাও বন্ধ। ফলে পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। তাদের সুবিধার্থে এই মক টেস্টের ব্যবস্থা করা হয়। করোনা বিধি মেনেই এই পরীক্ষা নেওয়া হয়। ছাত্রছাত্রীকে দিকে অভিভাবক দুধের স্বাদ ঘোলে মেটাতে পেরে খুশি প্রত্যেকেই।