মলয় দে নদীয়া :-নির্বাচন এবং পরবর্তী সময়ে একাধিক অশান্তি এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে নদীয়ায়! সারাবাংলার অন্যান্য জেলার মতোই আজ দুপুর 1 টা নাগাদ এসে পৌঁছায় কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল।নদীয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল জাতীয় মানব অধিকার কমিশনের সাথে দেখা করতে এলেন। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, ওই প্রতিনিধি দল আজ এবং আগামীকাল ঘুরে দেখবে নদীয়ার বিভিন্ন প্রান্তে হিংসার উৎস, খতিয়ে দেখবেন ঘর ছাড়ার কারণ।

