নদীয়ার কল্যাণীতে অস্থায়ী কোভিড হাসপাতাল স্থাপনের উদ্দেশ্যে , কেন্দ্রীয় ডিআরডিও প্রতিনিধিদের অনুসন্ধান

মলয় দে নদীয়া :- নদীয়ার কল্যাণীতে অস্থায়ী কোভিড হাসপাতাল স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের অধীন প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা , ডিআরডিও’র এক প্রতিনিধি দল আজ জমি পরিদর্শন করেন । এদিন কল্যাণী শিল্পাঞ্চল এলাকায় দুটি জমি তাঁদের দেখানাে হয় । হাসপাতাল গড়তে যে পরিমাণ জমির দরকার তা এই দুটি প্লটেই রয়েছে । ডিআরডিও’র প্রতিনিধিদলটিকে নিয়ে জমি পরিদর্শন করাতে রাজ্য সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কল্যাণীর মহকুমাশাসক এবং এস্টেট ম্যানেজার ও ভূমি সংস্কার দপ্তরের পদস্থ আধিকারিকরা । পরে কল্যাণীর মহকুমা শাসক হীরক মন্ডল জানান , যে দুটি প্লট দেখানাে হয়েছে তার মধ্যে যেটি পছন্দ হবে সেটিই ডিআরডিও কে হস্তান্তর করা হবে ।