বিনা অনুমতিতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে, যাওয়ার সময় তিনজন বাংলাদেশী এবং একজন ভারতীয় অটো ড্রাইভার কে গ্রেফতার করল বিএসএফ

মলয় দে নদীয়া:- ভারত-বাংলাদেশ সীমান্তের ফতেপুর আউট পোস্টে তিনজন বাংলাদেশিসহ চারজনকে গ্রেপ্তার করল বিএসএফ।সূত্রের খবর এক মহিলা সহ তিন বাংলাদেশি নাগরিক কাঁটাতাঁর পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছিলো, সেই সময় তাঁরা বিএসএফ এর হাতে ধরা পরে।ধরা পড়ে একজন ভারতীয় অটো ড্রাইভার।আজ ধৃত তিন বাংলাদেশি সহ চারজনকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।