মলয় দে নদীয়া:- ভ্যাকসিন নিয়ে রাজ্যজুড়ে দুর্নীতি হচ্ছে। শাসক দলের লোকেরা বেছে বেছে তাদের নিজেদের লোককে ভ্যাকসিন দিচ্ছে।এই অভিযোগকে পুরোপুরি নস্যাৎ করলেন নদীয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি দীপক বসু। তিনি বলেন ভ্যাকসিন নিয়ে কেন্দ্র পশ্চিমবঙ্গের সঙ্গে বিমাতৃসুলভ আচারণ করছে। যেখানে বিজেপি ক্ষমতায় আছে তারা যথেষ্ট পরিমাণে ভ্যাকসিন পাচ্ছে। অথচ যে রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই সেই রাজ্য নামমাত্র ভ্যাকসিন পাচ্ছে। ভ্যাকসিন প্রসঙ্গে রানাঘাটের বিধায়কের করা প্রশ্নেরও এদিন প্রতিক্রিয়া দিয়েছেন নদীয়া জেলার সহ-সভাধিপতি দীপক বসু।

