মলয় দে নদীয়া :-বর্তমান পরিস্থিতি অনুযায়ী বেশ কয়েকটি বিষয় নিয়ে আজ রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার ডা:শ্যামল কুমার পোড়ের কাছে আবেদন করলো রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতি।এদিন এই সংগঠনেই পক্ষ থেকে বলা হয় যেসমস্ত ব্যাক্তি কোভিশিল্ডের প্রথম ডোজ পেয়েছে তাঁদের 84থেকে 112দিনের মধ্যে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে হবে। এবং তা খোঁজ নিতেই মূলত প্রতিদিন আসছেন মানুষ! নির্দিষ্ট কুপন ব্যবস্থার মাধ্যমে তাদের ভ্যাকসিন প্রাপ্তির দিন নির্দিষ্ট করতে পারলে অনেকটাই কমতে পারে ভিড়!।এবিষয়ে রানাঘাট নাগরিক অধিকার সুরক্ষা সমিতির কর্ণধার জয়দেব মুখোপাধ্যায় আমাদের জানান।

