নদীয়ার শান্তিপুরে রান্নাঘর থেকে উদ্ধার হলো বিষধর চন্দ্রবোড়া সাপ!

মলয় দে নদীয়া :- গৃহস্থর বাড়ির রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার হলো বিষাক্ত চন্দ্রবোড়া পরিবারে আতঙ্ক। ঘটনাটি শান্তিপুর পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার। শুক্রবার সকাল 11 টা নাগাদ ওই এলাকার বাসিন্দা শম্ভুনাথ হালদারের বাড়ির রান্না ঘরের ভেতরে ঢুকে পড়ে বিষাক্ত চন্দ্রবোড়া সাপটি এরপর আতঙ্ক ছড়ায় গোটা পরিবার জুড়ে। তড়িঘড়ি বনদপ্তর কে ফোন করে পরিবারের লোকজন, বনদপ্তর এর কোনরকম সদুত্তর না মেলায় স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে ফোন করে পরিবারের লোকজন। বেশ খানিকটা সময় বাদে ঘটনাস্থলে পৌঁছায় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা। এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বিষাক্ত চন্দ্রবোড়া সাপটিকে বস্তাবন্দী করে উদ্ধার করে। স্বভাবতই সাপটি যতক্ষণ না উদ্ধার হচ্ছিল ততক্ষণ পর্যন্ত আতঙ্ক ছিল গোটা পরিবারের এ বিষয়ে অনুপম সাহা জানান, চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করা হলো এখন শান্তিপুর বাহাদুরপুর পলাশ গাছী বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।