নদীয়ার নাকাশীপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত লরির খালাসী

মলয় দে নদীয়া :- নাকাশিপাড়া টোল প্লাজার কাছে ৩৪ নং জাতীয় সড়কে পথ দূর্ঘটনায় মৃত লরির খালাসি। আজ দুপুরে কলকাতাগামী দশচাকা গাড়ি সজোরে ধাক্কা মারে ডাম্পারের পিছনে, ডাম্পারটি তখন তিনচারা মোড়ের রাস্তায় দাড়িয়ে ছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ডাম্পারেল খালাসির। পরে নাকাশিপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বেথুয়াডহরীর গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ নাকাশিপাড়া থানায় নিয়ে যাওয়া হয় এবং তারপরে ময়নাতদন্তের জন‍্য শক্তি নগর মর্গে পাঠানো হয়। মৃত ব‍্যাক্তির কোনো পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ওই এলাকায়। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।