মলয় দে নদিয়াঃ- রেলের লাইনে আত্মহত্যা করলো এক যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট রেল কারসেট অর্থাৎ রানাঘাট বনগা সেকসনের রেল লাইনের পাশে।স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে কুপার্স ৯ নং ওয়ার্ডে ওই যুবকের বাড়ি।যুবকের নাম পরিচয় জানা না গেলেও স্থানীয় ও পুলিশের প্রাথমিক ধারনা পারিবারিক ঝামেলা থেকে মানসিক অবসাদগ্রস্থ হয়ে ওই যুবক রেলের লাইনে আত্মহত্যার পথ বেছে নেয়।প্রথমে স্থানীয়রা খবর দেয় রানাঘাট জি আর পি থানার পুলিশকে।কিন্তু ঘটনাস্থল বনগা জি আর পি এর অধিনে পড়ায় রানাঘাট জি আর পি পুলিশ সহায়তা করে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বনগা জি আর পি থানার পুলিশের হাতে তুলে দেয়।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।তদন্ত শুরু করেছে বনগা জি আর পি থানার পুলিশ।

