দীর্ঘ লকডাউনে খোঁজ নেয়নি কেউ, মেলেনি সরকারি ভ্যাকসিনও! অভিমানী বাস ড্রাইভার কন্ডাক্টর সংসারের তাগিদে আবারো আগের ছন্দে ফিরছেন আগামীকাল থেক

 

মলয় দে নদীয়া :- অন্যান্য জেলার পাশাপাশি নদীয়া জেলা তে আগামীকাল থেকে শুরু হচ্ছে বাস পরিষেবা। তবে 50% যাত্রী নিয়ে আদেও বাস চালানো বেশিদিন সম্ভব নয় বলেই জানিয়েছেন নদিয়া জেলা বাস সংগঠনের পক্ষ থেকে। দিন কয়েক আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 1 জুলাই থেকে গোটা রাজ্যে বাস পরিষেবা চালু করার কথা ঘোষণা করে। সেইমতো নদিয়া বাস সংগঠনের পক্ষ থেকেও আগামীকাল থেকে শুরু করা হচ্ছে বাস পরিষেবা। যদিও সরকারি নির্দেশ অনুযায়ী 50 শতাংশের বেশি যাত্রী তোলা যাবেনা কোন বাসে। তবে বাস পরিবহন সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ডিজেলের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে করে আদেও 50% যাত্রী নিয়ে বাস বেশি দিন চালানো হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।তার কারণ একদিকে যেমন তেলের দাম আকাশছোঁয়া অন্যদিকে লকডাউন থাকার কারণে যাত্রীর সংখ্যা নেহাত হাতেগোনা। সে কারণেই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বাস পরিষেবা। যদিও প্রাথমিকভাবে চালু করা হলেও লাভের মুখ না দেখলে আবারো বাস পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হবে সংগঠনের পক্ষ থেকে। এর পাশাপাশি দীর্ঘদিন পরিবহন ব্যবস্থা বন্ধ থাকার কারণে কর্মীরা তীব্র আর্থিক সংকটে পড়েছে। তাদের অভিমান, দীর্ঘ লকডাউনে খোঁজ নেয় নি কেউ, এমনকি সরকারি ভ্যাকসিনের মেলেনি , তবুও জীবনের ঝুঁকি নিয়ে আবারো আগামীকাল থেকে সাধারণের মধ্যে থেকেই কাজ করতে হবে পেটের তাগিদে।