কলকাতায় ভ্যাকসিন জালিয়াতির প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ লাঠিচার্জের বিরুদ্ধে সরব হলো রানাঘাটের বাম ছাত্র যুবরা

মলয় দে নদীয়া:- কলকাতায় ভ্যাকসিন জালিয়াতির বিরুদ্ধে বাম ছাত্র-যুব মহিলাদের শান্তিপূর্ণ বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালনের সময় পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে মঙ্গলবার রানাঘাট থানার সামনে বিক্ষোভ অবস্থান করলো বাম ছাত্র যুব সংগঠন।এদিন বাম ছাত্র যুব সংগঠনের সদস্য সমর্থকরা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে স্লোগান দেয়।প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে নিয়ে এদিন প্রতিবাদে সামিল হয় বামেরা।