বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সংঘের উদ্যোগে স্যার আশুতোষ মুখোপাধ্যায় এর জন্মদিন উপলক্ষে ছাত্র ছাত্রীদের মাঝে বিতরণ করা হলো শিক্ষাসামগ্রী

মলয় দে নদীয়া :-1864 সালের আজকের দিন অর্থাৎ 29 শে জুন কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। হুগলি জেলার জিরাট গ্রামে আশুতোষ মুখোপাধ্যায়ের পৈত্রিক বাস। তিনি একজন সুবিখ্যাত বাঙালি শিক্ষাবিদ যিনি একধারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য্য এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি ইতিহাসে তিনি বাংলার বাঘ নামে পরিচিত। তিনি ছিলেন প্রথম ছাত্র যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত এবং পদার্থবিজ্ঞানে এমএ ডিগ্রি অর্জন করেন হাজার 1911 সালে তাকে নাইট সম্মানে ভূষিত করা হয়। তার সুপুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পরবর্তীতে বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় লক্ষ্য করা যায়।
বর্তমান কোভিদ পরিস্থিতির কারণে, স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিশেষ কোন অনুষ্ঠান লক্ষ না করা গেলেও,বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের পক্ষ থেকে শ্রী আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে কৃষ্ণনগর শরার্থী পাড়াতে বিভিন্ন ছাত্রছাত্রীদের মধ্যে খাতা, রাবার ,পেন্সিল ও কলম বিতরণ করা হলো। কৃষ্ণনগর সন্ধ্যা মাঠপাড়ায় ময়দানের মাঠ এলাকায় শিশু এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষা বিষয়ক প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় 50 জনের হাতে। এবাদেও তেহট্ট ,করিমপুর কালিগঞ্জ এলাকাতেও এ ধরনের অনুষ্ঠান লক্ষ্য করা যায়। সংগঠনের কর্মকর্তারা শিশুদের মধ্যে আশুতোষ মুখোপাধ্যায়ের বিভিন্ন কর্মকাণ্ড গল্পচ্ছলে উপস্থাপিত করেন।