বিজেপি ছেড়ে তৃনমূলে 30 টি পরিবার

মনোরঞ্জন রায়,শালকুমার:-আজকে আলিপুরদুয়ার জেলার, আলিপুরদুয়ার 1 নং ব্লকের অন্তর্গত চকোয়াখেতী অঞ্চলের 12/40 নং বুথের 30 টি পরিবার রাজেন গোসাইর নেতৃত্বে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির হাত ধরে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্লক পার্টি অফিসে এসে, বিজেপি ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপি ছেড়ে তৃণমূলে আশা বাচ্চু ওড়াও জিজ্ঞেস করলে, বাচ্চু ওরাও বলেন, আমরা এতদিন ভুল রাজনৈতিক দলে পা মিলিয়ে চলেছিলাম। তাই আজকের থেকে শপথ নিচ্ছি। আগামী দিনে যাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভালো ভাবে কাজকর্ম করতে পারি। অন্যদিকে বিজেপি থেকে আসা জহিন ধানোয়ার কে জিজ্ঞেস করলে,জহিন ধানোয়ার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে তা ভাষায় প্রকাশ করা যায় না, তাই উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ যোগদান করলাম। আলিপুরদুয়ার জেলার সরকারি সভাধিপতি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মনোরঞ্জন দে কে জিজ্ঞেস করলে, মনোরঞ্জন বাবু বলেন যারা উন্নয়ন বোঝে, তারা আস্তে আস্তে বিজেপি ছেড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এ যোগদান করবে এবং যারা সাধারণ মানুষ, সাধারণ ভোটার তাদেরকেও আমরা সুযোগ-সুবিধা থেকে কাছে রাখবো। কারণ বিজেপি নামক দলটি সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে ছিলো, তাই আমরা সেই ভুলের জায়গা থেকে তাদেরকে কাছে টেনে নিয়ে, সঠিকভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করব। মনোরঞ্জন বাবু এটাও বলেন,আগামী দিনে এই বিজেপি নামক দলটি, পশ্চিমবঙ্গে আর থাকবে না। শালকুমার থেকে মনোরঞ্জন রায়ের রিপোর্ট।