মলয় দে নদীয়া :-নিজেদের জন্য আপতকালিন অক্সিজেনের ব্যবস্থা নিজেরাই করলো শান্তিপুরের কিছু সচেতন নাগরিক।
রবিবার ২৭শে জুন নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডে রাধারাণী নারী শিক্ষা মন্দির উচ্চবিদ্যালয়ে একটি অক্সিজেন কনসেনট্রেটর বসানো হলো। শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংগঠন এবং বেশকিছু সহৃদয় ব্যক্তির প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে বলেই উদ্যোক্তারা জানান। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদিয়া জেলার স্বনামধন্য ডাঃ যতন রায়চৌধুরী, ডাঃ শিবাজি প্রসাদ কর, ডঃ সোমনাথ কর, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরবিন্দ মৈত্র সহ আরও বিশিষ্ট ব্যক্তি। উদ্যোক্তারা জানান আজ থেকে বিনামূল্যে ২৪ ঘন্টা এই পরিষেবা পাবে শান্তিপুরবাসী। এ প্রসঙ্গে ডাঃ যতন রায়চৌধুরী বলেন, এটা একটি শুভ উদ্যোগ তবে সাধারণ ভাবে কারোর শ্বাসকষ্টের কারণে সে এখানে এসে অক্সিজেন নিতে পারে কিন্তু কোনো রোগীর ক্ষেত্রে ডাক্তারের পরামর্শে হাসপাতালে বা কোনো চিকিৎসকের তত্বাবধানে থেকেই অক্সিজেন নিতে হবে। তবে সকলেই একবাক্যে একথা বলেন যে অক্সিজেনের হাহাকারে এটি একটি শুভ উদ্যোগ। উপস্থিত চিকিৎসকরা বলেন অযথা কেউ আতঙ্ক করবেননা। করোনা হঠাৎ করে চলে যাবেনা, এরপর তৃতীয় ঢেউ তারপর আরও আরও ঢেউ আসবে। সচেতনতার সাথে মানুষকে এই যুদ্ধে জিততে হবে

