এ আই ডি ওয়াই ও রং 56 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধিতে কৃষ্ণনগর পল্লীশ্রীতে বিক্ষোভ অবস্থান সংগঠনের

মলয় দে নদীয়া :-গতকাল 26 শে জুন যুব সংগঠন এ এ আই ডি ওয়াই ও এর 56 তম প্রতিষ্ঠা দিবসে পেট্রোল ডিজেল এবং ভোজ্যতেলের বিপুল দাম বৃদ্ধির প্রতিবাদে কৃষ্ণনগর শহরের পল্লীশ্রী তে পথ অবরোধ করা হয়।আনুমানিক আধ ঘন্টা পথ অবরোধ চলে উপস্থিত সাধারণ মানুষ এই আন্দোলনকে দুহাত তুলে সমর্থন করেন। অবরোধ সভায় সংগঠনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অঞ্জন মুখার্জি বলেন বিদেশে অপরিশোধিত তেলের দাম কমলেও আমাদের দেশে দফায় দফায় পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো হচ্ছে। যার বর্তমান মূল্য লিটার প্রতি প্রায় 100 টাকার কাছাকাছি। আমরা জানি পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি মা নেই কৃষিজাত ফসল এবং শিল্পজাত দ্রব্য এর দাম বৃদ্ধি ঘটবে। পরিবহনের ভাড়া বাড়বে। করণা সংক্রমণ পরিস্থিতিতে লকডাউন এর ফলে অসংখ্য মানুষ কাজ হয়। জনজীবন এমনিতেই বিপর্যস্ত তারপর এই মূল্যবৃদ্ধি মানুষকে আরো কষ্টের মধ্যে ফেলবে তাই আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে দাবি করছি পেট্রোল ডিজেলের উপর সেস এবং ট্যাক্স কমিয়ে দাম বৃদ্ধি কমানো হোক এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।