মলয় দে নদীয়া:-চালকলের ভেতর থেকে উদ্ধার হলো বিষাক্ত গোখরো! এলাকায় ব্যাপক আতঙ্ক ঘটনাটি শান্তিপুর নৃসিংহ পুর কালনাঘাটে। শুক্রবার সকালে ওই চালকলের ভেতরের ধান রাখার বস্তার পাশে বিষাক্ত গোখরো সাপ দিকে লক্ষ্য করে চালকলে কর্মরত শ্রমিকরা, এরপরই আতঙ্ক সৃষ্টি হয় চালকলের কর্মরত শ্রমিকদের মধ্যে। যথারীতি ফোন করা হয় বনদপ্তর এ বনদপ্তর এর নির্দেশে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা বেশ খানিকটা সময় এর চেষ্টায় ওই বিষাক্ত গোখরো সাপ থেকে উদ্ধার করে অনুপম সাহা। অনুপম সাহা জানান কোন খাদ্যের খোঁজে গোখরো সাপ টি চালকলের ভেতরে ঢুকে পড়েছিল বের হতে না পারায় আটকে ছিল এইখানেই। স্বভাবতই চালকলের শ্রমিকেরা আতঙ্কের মধ্যে ছিল তারা ফোন করেছিল কোন দপ্তরে বনদপ্তর এর নির্দেশে এই সাপটিকে এখন উদ্ধার করা হলো এবার বনদপ্তর হাতে তুলে দেয়া হবে।

