মলয় দে নদীয়া:- আজ থেকে প্রায় 5 বছর আগে, শান্তিপুর শহরের কুড়ি এবং 21 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী ওস্তাগার পাড়ার পুরাতন এবং নতুন দুটি মসজিদ কমিটি গঠিত হয় একসাথে। এবং মসজিদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব এবং দোকান ঘর সূত্রে প্রাপ্ত সেলামি ,ঘর ভাড়া, মসজিদ উন্নতিকল্পে মুক্ত হস্তে দান করা অর্থের কোনরূপ হিসাব দিতে পারিনি বলেই দাবি করে নতুন কমিটির সম্পাদক আরিফ ওস্তাগার সভাপতি আব্দুল হাকিম তহ বেশকিছু সদস্যরা।
গত ঈদের কিছুদিন পরে গঠিত হয় নতুন কমিটি , আর সেই মিটিং-এ পুরাতন হিসাবের খাতা, খরচ বা আয়ের বৈধ বিল কিছুই দেননি প্রাক্তন কমিটির সম্পাদক আলী সহ-সভাপতি কালাম শেখ, সভাপতি রাজু আলী অবশ্য বাইরে থাকেন, এমনটাই জানানো হয় নতুন কমিটির পক্ষ থেকে। এ বাদেও অভিযোগ করা হয়, মসজিদের সুবিশাল বাগানের গাছ কাটা, এবং সেই বাগানে মদ্যপান করে, জুয়া সাট্টার ঠেক বসিয়ে সমাজের ক্ষতি করেছিলো তারা। এলাকার মানুষ বীতশ্রদ্ধ হয়ে তাই নতুন কমিটি তৈরি করতে বাধ্য করেছে।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে, প্রাক্তন পৌর কমিটির সম্পাদক টোটন আলী বলেন, নতুন কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে পূর্ণাঙ্গ হিসাব তাদের দিয়েছি, প্রত্যেক পরিবারকে তো আর হিসাব দেওয়া যায় না! তবুও তারা হিসাব না বুঝতে পেরে থানার দ্বারস্থ হয়েছে। থানা থেকে বলা হয়েছে, দুপক্ষের চারজন করে নিয়ে আবারো বসা হবে অতি শীঘ্রই। কিন্তু কোভিদ পরিস্থিতির মধ্যে কখনোই স্বাস্থ্য বিধি লংঘন করে গোটা সমাজের একত্রিত মিটিং সম্ভব নয়। বিগত পাঁচ বছরে মসজিদের ভেতরে নানান নির্মাণসংক্রান্ত, এবং দোকান ঘরেকরে উপার্জনের ব্যবস্থা আমরাই করেছিলাম, সেটাও জানে সকলে।

