করোনা তৃতীয় ঢেউয়ের শিশুরাই বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা এমনই মনে করছে বিশেষজ্ঞ চিকিৎসকরা, আর তাই এ দিন বৃহস্পতিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষ্যে পূর্বস্থলীর শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত উত্তর শ্রীরামপুর গোপীনাথ মন্দিরে হাজির হয়ে করোনার তৃতীয় ঢেউয়ে যাতে শিশুরা সুস্থ থাকেন তারই মঙ্গল চেয়ে শিশুদের মঙ্গলার্থে পুজোর দিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ. তিনি এদিন জানান মন্দির চত্বরে শিশুদের খেলাধুলার জন্য চিলড্রেন্স পার্ক করা হয়েছিল সেটিও বর্তমানে রয়েছে. এবং কিছু লাইট লাগানো হয়েছিল যা বর্তমানে নষ্ট হয়ে গেছে সেগুলিকে পুনরায় ঠিক করার ব্যবস্থা করার জন্য নির্দেশ দিয়েছি. এবং এখানে লাইটে যে খরচ হবে তা আমি ব্যক্তিগত উদ্যোগে তাঁর বিল প্রতিমাসে দিয়ে দেব.
পূর্বস্থলী থেকে বাদশা সেখ এর রিপোর্ট

