মলয় দে নদীয়া :-নদীয়ার চাপড়ার রানাবন্দ শেওড়াতলায় বুধবার অম্বরবাতি দিনে আহাদশা ফকিরের ১১৩ তম জাগ্রত মেলা অনুষ্ঠিত হলো। প্রতি বছরে আষাঢ় মাসের ৮ তারিখে রানাবন্দ শেওড়াতলায় এই মেলা অনুষ্ঠিত হয়।তবে এবছরে করোনা আবহে ছোট করে মেলা অনুষ্ঠিত হয়েছে এই মেলার শেওড়াতলায় বিভিন্ন এলাকার গ্রামবাসীরা পরিবারে মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন।আর সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।

