মলয় দে নদীয়া :-দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ কৃষ্ণনগর সদর হাসপাতাল মোড়ে সিআইটিইউ র পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। জেলা কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা এবং স্থানীয় কর্মী-সমর্থকরা নেতৃত্বদান করেনএই বিক্ষোভ সমাবেশ। নেতৃত্বরা জানান, মানুষের পাশে থাকার ক্ষেত্রে সরকারের থেকেও অগ্রণী ভূমিকা নিচ্ছে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। রাজনৈতিক স্বার্থে সরকারের কাজ দলীয় হিসেবে বর্ণনা করে থাকে তারা। সহযোগিতা দূরে থাকুক, প্রাণে বাঁচার ভ্যাকসিন মেলেনি অধিকাংশ মানুষের। কেন্দ্র এবং রাজ্য সরকারের দোষারোপে সাধারণ মানুষের কর্মহীন পরিস্থিতিতে প্রাণ ওষ্ঠাগত! পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে, নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম আকাশছোঁয়া। অন্যদিকে নতুন কর্মসংস্থান তো দূরে থাক , বেসরকারীকরণ এর মাধ্যমে কর্মহীন হয়ে পড়ছে সকলে। সাধারণ মানুষের জনমত গড়ে তোলা, এবং আন্দোলন সংগঠিত করার জন্যই আজকের এই আয়োজন।

