মলয় দে নদীয়া :-শান্তিপুর কৃত্যিবাস জনকল্যাণ কেন্দ্রে গতকাল সন্ধ্যায় শান্তিপুর রেড ভলান্টিয়ারস এর ব্যাবস্থাপনায় ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও শান্তিপুর মরমীর সহযোগিতায় বিনামূল্যে অক্সিজেন পরিষেবা এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হল। আজ থেকে শান্তিপুরের বিভিন্ন করোনা আক্রান্ত রোগী সহ বিভিন্ন ক্ষেত্রে রোগীদের অক্সিজেন পরিষেবা দেওয়া হবে। এছাড়াও প্রতি মঙ্গলবার বিকেল 4 টে থেকে শান্তিপুর রেড ভোলেন্টিয়ার কার্যালয়ে ডাক্তার শিবাজী প্রসাদ করে র উপস্থিতিতে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলবে। এমনটাই আমাদের প্রতিনিধিকে জানালেন শান্তিপুর সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সৌমেন মাহাতো। সপ্তাহের যে কোনো দিন কার্যালয়ে এসে এই স্বাস্থ্য শিবিরে নাম লেখানো যাবে। এমনটাই সূত্র মারফত জানা গেছে। এছাড়াও করোনা পরিস্থিতিতে রেড ভোলেন্টিয়ার রা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দিবারাত্র সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তার ভূয়সী প্রশংসা করে উপস্থিত বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা।

