শিশুদের সুবিধার জন্য মালিকানাহীন পরিত্যক্ত ঘরকে তৈরি করল অঙনারী সেন্টার

শিশুদের সুবিধার জন্য মালিকানাহীন পরিত্যক্ত ঘরকে তৈরি করল অঙনারী সেন্টার। এটাই এলাকার যুবকদের মানবিক কাজ।বর্তমানে বাড়ির মালিকানা না থাকায় এলাকার যুবকরা ক্লাব তৈরি না করে সেখানে তৈরি করল অঙনারী সেন্টার । কয়েক দিন আগে সানুপাড়া এলাকার পশু প্রেমিক শিবানী মন্ডল করোনা আক্রান্ত হয়ে মারা যান।যদিও তার পরিবারের কোন সদস্য ছিল না।বাড়িতে থাকত শুধু কয়েকটি গোরু।সেই গোরু গুলোকে গোসালায় দেবার ও উদ্যোগ নিয়েছেন যুবক রা।সার্ধ অনুষ্ঠান ও করে সেই যুবক রা। শিবানী মন্ডলের পথ কুকুর দের খাবার ও উদ্যোগ নেয়।তাই সানুপাড়ার এই কয়েক জন যুবকরা মিলে সেই শিবানী মণ্ডলের বাড়ি টিকে কোন ধরনের আড্ডার জায়গা পরিনত না করে সেখানে করোনার মহামারী তে এই কঠিন পরিস্থিতি তে জায়গাটিকে অঙ্গনারী সেন্টার তৈরি করল ।যাতে কোন শিশু কিংবা সাধারণ মহিলা অসুস্থ হলে এই খানেই প্রাথমিক চিকিৎসা পায়।এই কাজে হাত বাড়িয়ে দিয়েছেন এলাকার পঞায়েত সদস্য সরিতা বাসফর ও তার স্বামী বিনদ বাসফর। এলাকার কয়েক জন যুবক দের মধ্যে ভোমবল রায় ,প্রসোনজিৎ দাস সহ অন্যান্য রা এই কাজে সাহায্য করে।