মলয় দে নদীয়া :-শান্তিপুর থানার অন্তর্গত বাগ আঁচড়ার হিজুলি মোড়ে হঠাৎই ধ্বসে গেলো একটি পাকা ফসল রাখার গোডাউনঘর । বেশ কয়েক দিন যাবৎ লাগাতার বৃষ্টিপাতের ফলে এমন ঘটনা ঘটেছে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ।
প্রায় বছর তিনেক আগে অনেক কষ্ট করে কলমের ঘর বানিয়ে ছিলেন প্রহ্লাদ ঘোষ । কিন্তু লাগাতার বর্ষণের ফলেই আজ সকালে হঠাৎ ধ্বসে পড়ে কষ্টঅর্জিত পরিশ্রমের অর্থ দিয়ে নির্মাণ করা গৃহ । স্থানিয়রা যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন , উক্ত ঘটনার খবর পেয়ে যথেষ্ট সাহায্য করেন ওই অঞ্চলের পঞ্চায়েত প্রধানের স্বামী । তিনি প্রশাসনের নিকট ফোন করে ক্ষতিপূরণের সুপারিশ করা থেকে শুরু করে মালপত্র উদ্ধার করার ক্রেন , যে সি বি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার মাধ্যমে সমস্ত রকম চেষ্টা করছেন বলেই জানান ওই গোডাউনঘর মালিক। তিনি আরো জানান ওই ঘর তৈরি করতে মোট তিন থেকে চার লক্ষ টাকা লেগেছিল, এবং নিচু জায়গা বলে বাড়তি গুরুত্ব দিয়ে ভিত তৈরি করা হয়েছিলো । সেখানে প্রায় ১০০ বস্তা ধান সহ আরো অন্যান্য চাষের সরঞ্জাম, ফসল ছিলো, যার অধিকাংশ টাই জলের তলায় ।
ওই এলাকার বাসিন্দা প্রহ্লাদ ঘোষ নিজের চাষের শস্য এবং চাষীদের কাছ থেকে ক্রয় করা তিল এবং অন্যান্য শস্যর প্রায় 400 বস্তা মধ্যে বেশ খানিকটা চাকদার এক আঢ়ৎদারের কাছে বিক্রিও করে দিয়েছিলেন, দুই-একদিনের মধ্যে নিয়ে যাওয়ার কথা ছিলো, কিন্তু তারই মধ্যে ঘটে গেল এ দুর্ঘটনা, তাই মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই চাষী। ওই অঞ্চলে একই ভাবে প্রস্তুত অন্যান্য দোকানঘর মালিকরা যথেষ্ট সংশয়ে রয়েছেন।

