সরকারি গৃহ আবাস যোজনার অন্তর্ভুক্তিতে বিশেষভাবে সক্ষমদের ডেপুটেশন শান্তিপুর পৌরসভায়

মলয় দে নদীয়া :- বর্তমান করোনা পরিস্থিতি প্রাণ ওষ্ঠাগত সকল মধ্যবিত্ত পরিবারের। নিম্ন মধ্যবিত্তদের পরিবারগুলো মূলত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় কোন রকমে দু মুঠো আহার এর ব্যবস্থা করে বেঁচে আছেন। তার উপরে পরিবারের যদি কোন বিশেষভাবে সক্ষম সদস্য থাকে, তাহলে কর্মহীন পরিবার প্রধানের কি পরিস্থিতি হয়, তা জানেন শুধু একমাত্র তারাই! সরকারি মানবিক প্রকল্পের ভাতা বন্ধ ছিল বেশ কয়েক মাস যাবত! মাননীয় এসডিও ,সাংসদ এবং পৌরসভার তত্ত্বাবধানে তা সমাধানের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তবে দীর্ঘদিন ধরে , গৃহ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত তারা, আর এই বিষয়েই শহর এবং গ্রাম মিলিয়ে প্রায় 2400 সদস্যের মধ্যে 57 জন একপ্রকার গৃহহীন ভাবেই কোনরকমে বাঁশ, টিন ত্রিপল টাঙ্গিয়ে বসবাস করে থাকেন, এমনটাই জানা গেলো সংগঠন সূত্রে। সংগঠনের সভাপতি সুজন দত্ত জানান, অতীতে স্থানীয় জনপ্রতিনিধিদের বলেও কাজ হয়নি, তাই মাননীয় এসডিওর অনুমতিক্রমে আজ দুপুর 1 টা নাগাদ শান্তিপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসনকে একটি স্মারকলিপি দিয়েছি। চূড়ান্ত তালিকা নাম থাকলে অথবা অনলাইনে আবেদন করলে সেগুলি অবশ্যই দেখা দেওয়া হবে, তবে তা যদি নাও থাকে থাকে, বিশেষভাবে অনুসন্ধানের মাধ্যমে গুরুত্ব দিয়ে দেখবেন বলেই মৌখিকভাবে জানেয়েছেন আমাদের। অত্যন্ত মানবিক ভাবে তিনি ভ্যাকসিনেশনের জন্য একটি তালিকা তৈরি করতে বলেন।