বিভিন্ন রাজ্য ডাক্তারদের উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন কল্যাণীর জেএনএম হাসপাতালে জুনিয়র ডাক্তারদের

মলয় দে নদীয়া:- ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে প্রটেস্ট ডে পালন করলেন নদিয়ার কল্যাণীর জে এন এম হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। অসাম, কর্ণাটক ছাড়াও বেশ কিছু রাজ্যে ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে এদিন তারা শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান তারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে এই বিক্ষোভ দেখান তারা। তাদের বক্তব্য, যেভাবে ডাক্তারদের ওপর হামলা হচ্ছে তার নিন্দা জানাই। এই হামলার প্রতিবাদে তাদের এই বিক্ষোভ।