মলয় দে নদীয়া :-
কৃষ্ণনগর জর্জ কোটের মোড়ে এক পোস্টার ঘিরে চাঞ্চল্য। আজ রাত ন’টা নাগাদ প্রথম দেখা যায়, দুটি পোস্টার! যাতে হিন্দি এবং ইংরেজিতে সাংবাদিক উকিল পুলিশ এবং চিকিৎসকদের সম্পর্কে অবোধগম্য কিছু অসম্পূর্ণ বাক্য! তবে তা যে কটুক্তি এবং মৃত্যুর হুমকি, তা একপলক দেখলেই বুঝতে পারছেন প্রত্যক্ষদর্শীরা।
অনেকেই বলছে এটা নাকি আতংকবাদীদের পোস্টার !আবার অনেকেই বলছেন কোনো পাগল বা মাতালের কাজ! তাহলে আসল রহস্য কি?
বক্তব্য পরিষ্কার নয়। তবু মানুষের সন্দেহ নানান রকম।পুলিশ ক্ষতি দেখেছে বিষয়টি। এই ঘটনায় করোনা পরিস্থিতিতে ফ্রন্ট লাইনে কাজ করা সমাজের অত্যন্ত সম্মানীয় এবং গুরুত্বপূর্ণদের যথেষ্ট চিন্তা বাড়িয়েছে, তাদের অনেকেই দাবি করেছেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে, প্রকৃত দোষী কে খুঁজে বের করার।

