জামাই ষষ্ঠী উপলক্ষে কেবল মিষ্টির দোকানে ভিড়! আনাজ বা মাছের বাজার একেবারে শুনশান

মলয় দে নদীয়া :- অন্যান্য বছর জামাইষষ্ঠীর বাজার পেতে এক সপ্তাহ আগে থেকেই তৎপর হয় ব্যবসায়ীরা! গত বছর থেকে শিক্ষা নিয়ে, করণা পরিস্থিতিতে বিশেষ ঝুঁকি নেননি কেউই। বেশিরভাগ জামা কাপড়ের দোকানেই নতুন বস্ত্র তোলেননি কেউই! ডায়মন্ডহারবার, দীঘা, শংকরপুর থেকে ইলিশ গলদা চিংড়ি পমফ্রেট এসে পৌঁছায়নি স্থানীয় বাজার গুলিতে। তাই স্টোরের মাছের উপরেই ভরসা, আর সেই কারণেই বেশ খানিকটা দামেও বেশি! 1 কেজি ওজনের ইলিশ বারোশো টাকা পনেরশো টাকা, পমফ্রেট 500 থেকে 700 টাকা কেজি, গলদা চিংড়ির ক্ষেত্রেও 800 থেকে এক হাজার টাকা। পার্শে এবং পাবদাও 700 র কাছাকাছি। তবে খাসির মাংস 650 টাকা একইভাবে দাঁড়িয়ে বেশ কিছুদিন ধরেই, পোলট্রির মুরগি 180 টাকা প্রতি কেজি।
মিষ্টির দোকানে বিপরীত চিত্র, বেশ খানিকটা ভিড় লক্ষ্য করা গেছে গতকাল রাত থেকেই, মিষ্টির খুব বেশি দাম না বাড়লেও দই 130 থেকে একলাফে দেড়শ। অন্যান্য আনাজ খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যায়নি। আম গড়াগড়ি খেলেও জাম লিচু তালশাঁস কাঁঠাল জামরুল ,আনারস, মৌসম্বি লেবু কিনতে জামাইদের প্রাণ ওষ্ঠাগত।
গনপরিবহন ব্যবস্থা বন্ধ থাকার ফলে, দূরে শশুর বাড়ি জামাইরা নিজের বাড়িতেই করেছেন ভুরিভোজের ব্যবস্থা। তবে সাইকেল টোটো মোটর সাইকেলে যাওয়া যায় এমন জামাইরা অবশ্য বর্ষাতি পড়েই ছাতা নিয়ে স্ত্রী-সন্তান নিয়ে রওনা দিয়েছেন বৃষ্টির মধ্যেই।