পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোষের গাড়ি চড়ে অভিনব প্রতিবাদ নদীয়াজেলা জাতীয় কংগ্রেসের

পাল্লা দিয়ে বেড়ে চলেছে, পেট্রোল এবং ডিজেল! পরিবহন বাবদ খরচ বেড়ে নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে ক্রমশ!
জাতীয় কংগ্রেস দলের নদীয়া জেলা কমিটি মনে করে মোষের গাড়ি ই আমাদের ভবিষ্যৎ! কারণ যে ভাবে পেট্রোল, ডিজেল এর মূল্য বৃদ্ধি হচ্চে তাতে আমাদের প্রতিনিয়ত ব্যাবহারিক দ্রব্যের ও মূল্য বৃদ্ধি হচ্ছে।তারই প্রতিবাদে আজ নদীয়া জিলা কংগ্রেস এর পক্ষ থেকে এক প্রতিবাদ সভা কৃষ্ণনগর বাসস্ট্যান্ড এর পেট্রোল পাম্প এ।