কোভিড সচেতনতায় আজ রানাঘাটের রাজপথে নামলো রানাঘাট শহর বিজেপি।রানাঘাট শহরের কেন্দ্রস্থল চৌরঙ্গী মোড়ে বিজেপির পক্ষ থেকে সচেতনতা প্রচার করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে দেওয়া হয় মাস্ক ও স্যানিটাইজার। বিলি করা হয় সচেতনতা লিফলেট।বর্তমান অতিমারী পরিস্থিতিতে সাধারণ মানুষের কি কি করনীয় সে বিষয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন বিজেপি সদস্য সমর্থকরা।মঙ্গলবার হওয়া এই সচেতনতা কর্মসূচীতে উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় ও রানাঘাট শহর বিজেপির সভাপতি মৃত্যুঞ্জয় প্রামাণিক সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব।বিধায়ক নিজে হাতে সাধারণ মানুষকে মাস্ক পরিয়ে দেন। এবং তাদের হাতে তুলে দেন স্যানিটাইজার।

