নদীয়া জেলার পলাশীপাড়া গ্রামের ছেলে সমীর দাস বৈরাগ্য এবার পা দিতে চলেছে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে l বয়স কেবল 22 বছরl 2019 সাল থেকে একটি সিনেমা বানানোর পরিকল্পনা শুরু করে কিন্তু করোনার জন্য সেটা ঠিকঠাক ভাবে কাজ করতে পারেনিl কিন্তু এই অবস্থার মধ্যেও তার পরিকল্পনা পূর্ণতা লাভ করে
ছবির নাম-কাকতাড়ুয়ার মাঠl ছবির ডিরেক্টর-সমীর দাস বৈরাগ্য …
ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল অভিনেতা হওয়ার কিন্তু স্বপ্ন সত্যি হয় নিl তা বলে সে পিছিয়ে আসেনিl ডিরেক্টরের সাথে কথা বলে জানা যায় ছবির বিষয় ছবি প্রায় কমপ্লিট এর মুখেl করোনার পরিস্থিতি ঠিকঠাক থাকলে এই বছরেই ছবিটি রিলিজ হবেl ডিরেক্টরের সাথে এছাড়াও ছবি বিষয়ে কথা বলে জানা যায় যে এই ছবিটি কমেডি,থ্রিলার ও শিশুকেন্দ্রিক ছবিl
এই ছবিটির স্ক্রিপ্ট লিখেছেন শুভব্রত ব্যানার্জি
ক্যামেরাম্যান-সুদেব সাহা
এই ছবিতে অভিনয় করেছেন কলকাতার কিছু নামী দামী আর্টিস্টl তাদের মধ্যে অন্যতম হলো- বরুণ চক্রবর্তী,কল্যাণ চ্যাটার্জী,সুব্রত ব্যানার্জি, রোহান গামা মীর,পূরবী বিশ্বাস ও শুভব্রত ব্যানার্জিl
এছাড়া কিছু নতুন আর্টিস্ট দেখা যাবে তাদের মধ্যে অন্যতম দ্বীপ বিশ্বাস, তুষার সিং, বিশ্বজিৎ ও কুহেলি পাত্রl
এই ছবিটির শ্যুটিং হয়েছে কলকাতা,মুর্শিদাবাদ ও নদিয়া জেলাl
এই ছবিটি ডিরেক্টরের প্রথম ছবিl
ডিরেক্টরের বলেন যে সবাই ছবিটি সিনেমা হলে গিয়ে দেখেন এবং তাঁকে যেন সবাই আশীর্বাদ করবেন……
এই সিনেমায় প্রবীণ অভিনেতা বরুণ চক্রবর্তী এবং নবীন অভিনেতা দ্বীপ বিশ্বাস তাদের অভিনয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে । এখন এক নজরে দেখে নেওয়া যাক তারা এই সিনেমাটির ব্যাপারে কি বললেন । তবে সূত্র মারফত জানা গেলো এই সিনেমার প্রত্যেক অভিনেতা , অভিনেত্রী এবং পরিচালক থেকে শুরু করে প্রত্যেকেই এই সিনেমাটির ব্যাপারে আশাবাদী ।গ্রাম বাংলা থেকে শুরু করে বেশিরভাগ মফস্বলে ই সিনেমা হল বন্ধ হয়ে গেছে বা কঠিন পরিস্থিতির সামনে । তবু জনবহুল পরিবেশে শহরাঞ্চলের সিনেমা হল গুলো এখনও এই বিনোদনমূলক শিল্পকে বাঁচিয়ে রেখেছে । তবুও প্রযুক্তির বাজারে এই কাকতাড়ুয়ার মাঠ নামক সিনেমাটি চার দেওয়ালের সিনেমা হল থেকে শুরু করে হাতের মুঠোয় বন্দী নেট দুনিয়ার বাজার কাঁপিয়ে দেবে বলে মনে করছেন বিনোদন প্রেমী বিশেষজ্ঞ মহলের এক অংশ ।

