হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েতের ৩৮০ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের নিয়ে হরিশ্চন্দ্রপুর সংগঠন হলে পালন করা হল বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ দিবস।

হরিশ্চন্দ্রপুর,৭ আগস্ট : হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েতের ৩৮০ জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের নিয়ে হরিশ্চন্দ্রপুর সংগঠন হলে পালন করা হল বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ দিবস।প্রতিবছর ১-৭ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়করা হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় থেকে সংগঠন হল পর্যন্ত র‍্যালি করে।উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের সিডিপিও আব্দুস সাত্তার,সুপারভাইজার রুমি মন্ডল ও মালদা জেলা পরিষদের সদস্যা মার্জিনা খাতুন সহ অন্যরা